আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, আটক ১৪

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, আটক ১৪

প্রতিকি ছবি

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৮ এপ্রিল) সকালে র‍্যাব-২ এর নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।

আটকদের মধ্যে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দালাল চক্রের ফাঁদে পড়ে অনেকে হয়রানির শিকার হন, তাই এমন অভিযান।