ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ, তিন ব্যবসায়ীকে জরিমানা

ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ, তিন ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে  ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ এবং বাজারজাত না করে অবৈধ ভোজ্য তেল সংরক্ষণের দায়ে তিন ব্যবসায়ীকে এক লাখ তিন হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক হাজার ৪৯১ কেজি ব্রয়লার মুরগির পচাঁ মাংস জব্দের পর তা ফেলে দেওয়া হয়েছে। 

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার যৌথভাবে অভিযান এ পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত জানান, বুধবার দুপুরের শহরের কালীবাড়ী মেসার্স সুকুমার চন্দ্র দাস ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দোকান মালিক সমরেশ নাথ দাশকে অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৯০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। বিকেল তিনটার দিকে হাট সারটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফ্রিজে রক্ষিত ১১১২ কেজি পঁচা ও দূষিত, দুগর্ন্ধময় ব্রয়লার মাংস জব্দ করা হয়। 

এ সময় দোকান মালিক মোহাম্মদ বাবলুকে ভোক্তা সংরক্ষন আইনের ২০০১ সালের আইনের ২৪ ধারায় ৫১০০ টাকা জরিমানা করা হয়। 

একই সময় পাশ্ববর্তী মোহাম্মদ আলীর দোকানে অভিযান চালিয়ে ৩৭৯ কেজি পঁচা ও দূষিত, দুগর্ন্ধময় ব্রয়লার মাংস জব্দ করা হয়। এ সময় দোকান মালিককে একই ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ভোক্তার অধিকারের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।