মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে ট্রেন লাইনে হাঁটার সময় কাটা পড়ে নিহত হয়েছেন শ্রী স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ট্রাভেলস ব্যবসায়ী। নিহত স্বপন কুমার বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে।

বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

তিনি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র‌্যাব হেড কোয়াটারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ পাশে রেল ক্রসিং রেল লাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বীখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।