এনআরবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এনআরবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এনআরবি ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি

এনআরবি ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিটেইল অ্যাসিট (এভিপি টু ভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ৫০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব রিটেইল অ্যাসিট (এভিপি টু ভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে এনআরবি ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম