মুন্সীগঞ্জে ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জে ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

ফাইল ছবি

মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার সকাল ৭টায় সদর থানার পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি জাল কারখানা ও দুটি গোডাউন থেকে তিন কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ হাজার পিস সুতার রিল জব্দ হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।’

 তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।