হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অনন্তপুর এলাকার একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিমু অনন্তপুর এলাকার আসকির মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি ডুবায় তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা বলছেন, ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দোলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।