ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর উদ্বোধন করলেন এমপি মাহবুব শ্যামল
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া সদরে নাটাই দক্ষিণ ইউনিয়নে গ্রামীণ সড়কে নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। শনিবার সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন।
গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দাড়িয়াপুর থেকে বড়হরণ বাজার সড়কে পিয়ারাপুল রেললাইনের পার্শ্ববর্তী খালের ওপর নির্মাণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, অতীতে যারা উন্নয়ন কাজ করেছে তাদের অনেকেই নিম্নমানের কাজ করেছেন এবং অনেক ক্ষেত্রে কাজ অসমাপ্ত রেখে গেছে। ফলে অল্প সময়ের মধ্যেই পুনরায় সংস্কারের প্রয়োজন হচ্ছে।
তিনি বলেন, উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা নজরদারি করা সবার দায়িত্ব। সরকারের কাজ করার সীমাবদ্ধতা রয়েছে। একই কাজ বারবার করতে হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার, নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তারেক, ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি মোহাম্মদ আলী মুরাদ, হেফাজতের সহ-সভাপতি মাওলানা সোলাইমান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি এনামুল হাসান শহিদবাড়িয়া।