মুন্সীগঞ্জে ২৩৪ ক্যান বিয়ারসহ তিনজন গ্রেফতার

মুন্সীগঞ্জে ২৩৪ ক্যান বিয়ারসহ তিনজন গ্রেফতার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জ ২৩৪ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর টোলপ্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হাবিবুর রহমান ওরফে রাসেল শান্ত (৩৮), রিপন মিয়া (৩৬) ও আব্দুর রহিম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর সেতুর টোলপ্লাজার সামনের পাকা রাস্তায় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।