জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যু

জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যু

ছড়াকার মানসুর মুজাম্মিল

জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল (৬০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানসুর মুজাম্মিলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জীবন সংগ্রামী কবি, ছড়াকার ও সংগঠক মানসুর মুজাম্মিল সাহিত্যের নানান শাখায় অবদান রেখেছেন। নিবেদিতপ্রাণ এই সাহিত্যিক ব্যক্তিজীবনে ছিলেন পরিচ্ছন্ন মনের মানুষ।

তার প্রকাশিত ছড়াগ্রন্থসমূহ হলো— ‘তাওয়ায় জ্বলা রুটি’, ‘সোনার বরণ মেয়ে’, ‘চাঁদের হাসি’, ‘তাজা খুন’, ‘এক ব্যাগ অফিসার’, ‘হারিয়ে যাবার দিন’, ‘সবার সাথে আছি’, ‘পা চালিয়ে যাও’, ‘দশ আকাশ’, ‘সুগন্ধি গাছের কাছে’।

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার গোড়ান ছাপড়া মসজিদে প্রথম নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির দশনাপাড়ায় বেলা ২টায় দ্বিতীয় জানাজার পর তার দফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে সহমর্মী সুহৃদ বন্ধুরা গভীর শোক জানিয়েছেন।