শিক্ষক-কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআইসিএম
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) লোগো। ফাইল ছবি
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ৩টি পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ঃ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত
আবেদন পদ্ধতি: ডাকযোগে আবেদন করতে হবে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের নিয়ম: ‘পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০’। নির্দিষ্ট আবেদনপত্রে প্রার্থীর বিস্তারিত তথ্য, সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে আবেদন করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।