চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী মো. শাফাতেয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টায় নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাফায়েতের বিরুদ্ধে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এবং আশেপাশের এলাকায় বেশকিছু ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার ওসি জানিয়েছেন, শাফায়েত এবং তার দলের সদস্যরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী লোকজনকে টার্গেট করে। এরপর সুযোগ বুঝে তাদের কাছ থেকে ছিনতাই করে। শাফায়েত ও তার সহযোগী বিজয় দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।