তেহরানে স্পেন দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু
তেহরানে স্পেন দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু।। ছবিঃ সংগৃহীত।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত স্পেনের দূতাবাস পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে।
তেহরানে স্প্যানিশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘আমরা তেহরানে ফিরছি। যুদ্ধবিরতির পর ইরানে স্পেনের দূতাবাস পুনরায় খুলছে। রাষ্ট্রদূত আন্তোনিও সানচেজ দেনেদিতো গ্যাসপার তার কূটনৈতিক দল ও স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে আবার কার্যক্রম শুরু করবেন এবং শান্তির সমর্থনে কাজ চালিয়ে যাবেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে অধিকাংশ বিদেশি দূতাবাসই তাদের কার্যক্রম স্থগিত করেছিল।
তখন স্পেন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে এবং ইরানের ওপর হামলাকে ‘অবৈধ’ বলেছে।
প্রতিবাদ হিসেবে মাসখানেক আগে স্পেন ইসরায়েলের তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয়।
সূত্র : বিবিসি