ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন আবদুস সালাম

অধ্যাপক আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আবদুস সালামের নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক আবদুস সালাম বর্তমানে ঢাবির বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ যুগ্ম আহ্বায়ক পদেও আছেন।