বিনামূল্যে সার ও বীজ পেলেন বগুড়ার কৃষকরা
সংগৃহীত ছবি
বগুড়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ, তিন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ এবং পেঁয়াজ সংরক্ষণে জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে ৬৫০ জন কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও ৪ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণে জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর থানার ওসি ইব্রাহীম আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, কৃষক দল নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ।