ঈশ্বরদীতে দুই বাংলার শিল্পী-সাহিত্যিকদের মিলনমেলা

ঈশ্বরদীতে দুই বাংলার শিল্পী-সাহিত্যিকদের মিলনমেলা

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাহিত্যিক, কবি ও আবৃত্তিশিল্পীরা অংশ নেন।

কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, কবি মানিক পণ্ডিত, নজরুল গবেষক আনোয়ারুল হকসহ দুই বাংলার বেশকয়েকজন লেখক উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে লোকগান, কাব্য ও সাহিত্যের পৃষ্ঠপোষকতায় সরকারি বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে ধর্মের অপব্যাখ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।