দোহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
ঢাকার দোহার উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান এবং বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামীমা ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই দেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে।
পরে বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।