শরীয়তপুরে হাম রোগে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
শরীয়তপুরে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন এ রোগে আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে ১০ মাস বয়সী জাহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে নতুন করে একজন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার জানান, হাম রোগের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগ নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এদিকে জেলায় হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।