ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ৯ জনের কারাদণ্ড

ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ৯ জনের কারাদণ্ড

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস রুবানা তানজিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের সোহান কুমার (১৮), রকি শীল (১৮), মেহেদী হাসান (১৮); একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ননিয়াপাড়া গ্রামের মোনারুল ইসলাম (২০), রিপন (২৯), সুজন মিয়া (২৫), মমিন খন্দকার (২৩), সবুজ মিয়া (২৭) এবং মাহাদীপুর গ্রামের মো. সালাম মিয়া (২৭)।

এর আগে সন্ধ্যায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামে অভিযান চালায়। এ সময় লালন সাহার বাড়িতে বাংলা চোলাই মদ সেবনের সময় তাদের আটক করা হয়।

অভিযানকালে বাড়ির মালিক লালন সাহা ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।