সিরাজগঞ্জে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের উদ্বোধন

সিরাজগঞ্জে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের উদ্বোধন

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদীর ওপর সাড়ে ৩৪ কোটি টাকা ব্যয়ের নির্মিত একটি সেতুর কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার নুরনগর উত্তরাপাড়ায় নির্মিত সেতুর উদ্বোধন করেন বিদ্যুৎ, খনিজ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সময় তিনি বলেন, সেতুটির কাজ সম্পন্ন হলে কামারখন্দ, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ার অনন্ত ২০ গ্রামের মানুষের চলাচলের সুবিধা হবে। এটি নির্মাণে কোন বাঁধা মেনে নেওয়া হবে না। সেতুটি কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না। এটি হবে সাধারণ মানুষের যাতাযাতের সুবিধা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায় ) প্রকল্পের আওতায় ৩৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ২৯০ মিটার সেতুটির কাজ করছেন পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান একেএ-এসভিএমসি জেভি কোম্পানী। ২০২৮ সালের ১৪ ফেব্রুয়ারির সেতুটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এর নির্মাণ কাজ শেষ হলে উত্তরের নুরনগর, তালপট্টি, চরদোগাছি ১০টি গ্রাম এবং দক্ষিণের চর নুরনগরসহ ও পাঁচলিয়াসহ ১০টি গ্রাম এবং স্কুল, মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় মহাসড়কে সংযুক্ত করবে। ফলে এলাকাবাসীর কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামাজিক ব্যবস্থার দ্রুত উন্নয়ন হবে।

নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।