আজ কথা বলতে পারেন নেতানিয়াহু ও লেবানন প্রেসিডেন্ট আউন
ছবি: রযটার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপ করতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল।
এর আগে তিনি জানিয়েছিলেন, দুই নেতার মধ্যে এই আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে সর্বশেষ মন্তব্যে তিনি বলেন, ফোনালাপটি আজকের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘ইসরায়েলি আর্মি রেডিও’-কে দেওয়া বক্তব্যে গামলিয়েল বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ ছিল না।
এবার সেই অচলাবস্থা ভেঙে প্রথমবারের মতো লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তিনি আরো দাবি করেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে লেবানন রাষ্ট্র হিসেবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগোতে পারে।
তবে লেবাননের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
একজন লেবাননি কর্মকর্তা রয়টার্স-কে জানিয়েছেন, এ ধরনের কোনো ফোনালাপ সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।