রংপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

রংপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

রংপুর র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, চট্টগ্রাম চাঁন্দগাঁও উপজেলার বহদ্দারহাটের আবুল হোসেনের ছেলে মহসীন (৪৪), কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর এলাকার ওসমান আলীর স্ত্রী আজিমা বেগম (৩০) ও গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীবপুরের শমসের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০)।  

বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে র‌্যাব।

এ সময় এআই এন্টারপ্রাইজ বাস তল্লাশী করা হলে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফসহ মাদক কারবারী মোঃ মহসীনকে গ্রেফতার করা হয়। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মিঠাপুকুর উপঝেলার বড় হযরতপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে রাখা ৮ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী আমজাদ ও আজিমাকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।