হজ ফ্লাইটের পূর্বপ্রস্তুতি পর্যালোচনায় বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
হজ ফ্লাইট শুরুর পূর্বপ্রস্তুতি কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় তারা হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গৃহীত সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজযাত্রীদের চেক-ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীসেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন