নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১
প্রতিকি ছবি
নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা সানের বাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন, এসময় সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা, হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামীকেও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।