মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল
ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এ অধিদফতরের মাধ্যমিক শাখার পরিচালক পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হলো।
এর আগে গত ১৩ এপ্রিল ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাউশির সাবেক ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।