রাজধানীতে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীতে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীতে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

পিংকি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রামারবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. রাজিব। 

তার চাচতো ভাই জাহিদ বলেন, পিংকি অটোরিকশায় চড়ে পোস্তগোলা থেকে ফতুল্লায় বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। পরে সংবাদ শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।