জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

সংগৃহীত

জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’। জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার মাদানি অ্যাভিনিউর পেপার ট্রি বিডি-তে এই কার্নিভাল আয়োজন করে।

অনুষ্ঠানটি জাঁকজমকভাবে আয়োজনের লক্ষ্যে এগিয়ে আসে- টাইটেল স্পন্সর ‘টেকনো ড্রাগস লিমিটেড’, পাওয়ার্ড বাই ‘প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং আসিয়ান গ্রুপ’, প্লাটিনাম স্পনসর- ‘মিউচুয়াল গ্রুপ এবং এস কে জি রাসুল অ্যান্ড অ্যাসোসিয়েটস’, এছাড়া বনফুল, বার্জার পেইন্টস, আকিজ ইস্পাত, সুখের খামার- এর মতো প্রতিষ্ঠিত কোম্পানি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনব্যাপী এই কার্নিভালের উদ্দেশ্য তরুণ নেতৃবৃন্দ, উদ্যোক্তা, পেশাজীবী এবং তাদের পরিবার-পরিজনদের একত্রিত করে সহযোগিতা এবং সম্পৃক্ততার এক প্রাণবন্ত উদযাপন করা।

জেসিআই বাংলাদেশ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর অধিভুক্ত একটি শীর্ষ যুব সংগঠন যা নেতৃত্ব বিকাশ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ নাগরিকদের জন্য কাজ করে যাচ্ছে।

কার্নিভালে ছিল আকর্ষণীয় ইন্টারঅ্যাকটিভ বুথ, ফুড স্টল, গেমস, বিনোদন, বৈশাখী মেলা, কনসার্ট, নেটওয়ার্কিং এর সুযোগ এবং সব বয়সের অংশগ্রহণকারীদের জন্য নানা আয়োজন। জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের সভাপতি আরেফিন রাফি আহমেদ বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে জেসিআই বাংলাদেশ সদস্য ও স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেসিআই-এর জাতীয় নেতৃবৃন্দ, লোকাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা কার্নিভালে অংশগ্রহণ করেছেন।