গাইবান্ধায় গাঁজাসহ যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ রাসেল হোসেন রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গ্রেফতার রাসেল হোসেন রানা বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়|
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ থানার একটি টিম মাদকবিরোধী চেকপোস্ট ডিউটি চলাকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়| এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়| একপর্যায়ে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ৫ কেজি গাঁজা জব্দসহ রাসেল হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার রাসেল হোসেন রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন| উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
ওসি বলেন, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।