কিশোরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম মোল্লা।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ১০ মে পর্যন্ত জেলার ২ হাজার ৭৬০টি কেন্দ্রে প্রায় ৩ লাখ ৯৫ হাজার ৭শ’র বেশি শিশুকে এই টিকা প্রদান করা হবে।
বিগত ২৮ দিনের মধ্যে যারা কোনো টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।