আইপিএলে যোগ দেওয়ায় শানাকাকে পিসিএল থেকে এক বছর নিষিদ্ধ

আইপিএলে যোগ দেওয়ায় শানাকাকে পিসিএল থেকে এক বছর নিষিদ্ধ

ছবি: আইসিসি

শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে পাকিস্তান সুপার লিগ (পিসিএল) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির শর্ত ভঙ্গ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পিসিবি। 

পিসিএল চলতি আসরে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। কিন্তু গেল ২১ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।

 

পিএসএল থেকে নাম প্রত্যাহারের একদিন পরেই তিনি ইনজুরি আক্রান্ত স্যাম কারানের পরিবর্তে রাজস্থান রয়্যালসএ যোগ দেন। যা খেলোয়াড় নিবন্ধন এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে এক বছরের জন্য পিসিএল থেকে নিষিদ্ধ করা হয়।

এই শাস্তির ফলে শানাকা পিসিএল ২০২৭ আসরে অংশগ্রহণের সুযোগ পাবেন না। আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনুতাপ প্রকাশ করে এক বিবৃতিতে শানাকা জানিয়েছেন, তার পিএসএল ছাড়ার সময় অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল না।

বিষয়টি আচমকা হয়েছে।

রাজস্থান রয়্যালসের ইংলিশ খেলোয়াড় স্যাম কারানের ইনজুরিতে পড়লে। ডাক আসে তার। কারানের স্থলভিত্তিক হিসেবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলটি সুযোগ পান তিনি।

 
উল্লেখ্য, পিএসএল-এ অংশগ্রহণে নিষিদ্ধ হওয়া তৃতীয় খেলোয়াড় হলেন শানাকা। তার আগে জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কারবিন বোশকে একই কারণে নিষিদ্ধ করে ছিল পিসিবি।