হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া?

হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া?

ফাইল ফটো

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন এই দম্পতি।

‘রাজা শিবাজি’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘটে এমন আবেগঘন মুহূর্ত, যা অল্প সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে হঠাৎই নিজেকে সামলাতে পারেননি রিতেশ দেশমুখ।

পাশে দাঁড়িয়ে থাকা জেনেলিয়াও আবেগ ধরে রাখতে পারেননি। তাদের এই মুহূর্ত উপস্থিত দর্শকদেরও নাড়া দেয়।

রিতেশ জানান, ‘রাজা শিবাজি’ তাঁর কাছে শুধু একটি সিনেমা নয়, বরং স্বপ্নের প্রকল্প। ছত্রপতি শিবাজি মহারাজের জীবনকাহিনি পর্দায় তুলে ধরতে তিনি নিজেই পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে যুক্ত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখকে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিতেশের চোখে পানি আসতেই উপস্থিত দর্শকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা।

তাদের মধ্যে ছিলেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর ও ভাগ্য। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সালমান খান, যিনি শিবাজির বিশ্বস্ত যোদ্ধা জীবা মহালার চরিত্রে দেখা দেবেন। মারাঠি ও হিন্দি—দুই ভাষায় নির্মিত ‘রাজা শিবাজি’ আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।