কুমেকে শুরু হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কুমেকে শুরু হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সংগৃহীত

হাম ও রুবেলার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ২০ এপ্রিল দেশব্যাপী বিশেষ হাম রুবেলা এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ কুমেক হাসপাতালের ওআরটি কর্নারে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ। তিনি বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, শিশুদের সুরক্ষায় টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাত, সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এ কর্মসূচির লক্ষ্য শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধ করা এবং স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা। পাশাপাশি সবাইকে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।