রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে মো. আব্দুল্লাহ(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পাবলিক হেলথ এলাকার ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবলিক হেলথ এলাকায় বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করছিল আব্দুল্লাহ। ওই সময় হঠাৎ হ্রদের পানিতে তলিয়ে যায় শিশুটি। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি দেখতে পেয়ে চেষ্টা করেও, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বাচ্চাদের চিৎকার শুনে ঘাটে আসে কয়েকজন জেলে ও স্থানীয় যুবক। সবাই চেষ্টা চালিয়ে অবশেষে উদ্ধার করে আব্দুল্লাহকে। পরে রাঙামাটি মেডিকেল কলেজ  হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাঙামারি মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. সওকত আকবর বলেন, কাপ্তাই হ্রদে পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।