কক্সবাজারে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাম্পার ট্রাকের (পিকআপ) ধাক্কায় আশরাফুল ইসলাম(২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মোটরসাইকেলে করে টেকনাফ ভ্রমণে গিয়েছিলেন পর্যটক আশরাফুল ইসলাম।

ফেরার পথে মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন আশরাফুল। ওই সময় ডাম্পারের চাকার নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পরিদর্শক) দুর্জয় বিশ্বাস বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছেন।