মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় টানা ১২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান-এর তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান বলেন, অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।