চট্টগ্রামের সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সন্দ্বীপে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেন। সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, ঘটনায় জড়িত ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীরা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে।
দোষীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
ওসি সুজন হালদার জানান, ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সন্দ্বীপ থানার পুলিশ অভিযান পরিচালনা করছে।