২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ২২৫১ কোটি টাকা মুনাফা

২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ২২৫১ কোটি টাকা মুনাফা

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেকর্ড মুনাফা অর্জন করেছে। আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা। এই মুনাফা আগের বছরের অর্জিত ১ হাজার ৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।
রোববার (২৬ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় অনুমোদিত ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই সভায় আলোচিত হিসাব বছরের অর্জিত মুনাফার উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০২৪ সালের ব্যাংকের ১ হাজার ২১৪ কোটি টাকা নিট মুনাফা হয়েছিলো।

শক্তিশালী মুনাফা অর্জনের ফলে ব্যাংকটির পর্ষদ আলোচিত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের পরিমাণও বাড়িয়েছে। আলোচিত বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান তাদের এ সাফল্যের দৌরাত্ম্যে এগিয়ে দিয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ এবং গ্রাহককেন্দ্রিক নতুন সেবার উদ্ভাবন আয়ে প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণের ফলে তারা পূর্বের বছরের তুলনায় ভালো মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।