সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩৮ শিশু ভর্তি হয়েছেন।

এ নিয়ে সকাল পর্যন্ত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন ১৭২ জন।  

সোমবার মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ৮ মাসের ও একজন ১৬ মাসের। একজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ও অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরে।