চট্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় বজ্রপাতে মো. আমিন শরীফ (৬২) নামের এক কৃষক মারা গেছেন। রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিন শরীফ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, আমিন শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন।

রবিবার বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চন্দ্রঘোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানেও চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অবগত নয় বলে জানিয়েছে। তবে নিহত শরীফের নাতি মো. হৃদয় জানান, তার নানা প্রতিদিনের মতো কৃষিকাজে মাঠে গিয়েছিলেন। সেচ দিয়ে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।