ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৩৪) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে ঢাকা থেকে রাজশাহীগামী স্লিক সিটি এক্সপ্রেস এর ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।