পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ফাইল ছবি

 

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্বাভাবিকের চেয়ে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকার আকাশ সকাল থেকেই ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

মঙ্গলবার দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বাতাসের চাপ অনেকটাই বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।  

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেজন্য এসব নদী বন্দরগুলোকে ১ নম্বর ও পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে