দিনাজপুরে অসুস্থ হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরে অসুস্থ হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিকি ছবি

দিনাজপুরের খানসামায় মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে অপেক্ষায় থাকা অবস্থায় অসুস্থ হয়ে মাসুদ রানা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে খানসামা উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত মাসুদ রানা (৫০) পাশের নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানায়, খানসামার ওই পাম্পে লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন মাসুদ। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার বোন এসে মরদেহ নিয়ে গেছেন