রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অপরাধ প্রবণতা কমাতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহারুব জাবিন, ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভাইয়া, নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার বিতরণে অনিয়ম, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মাদকসেবীদের আনাগোনা, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সাম্প্রতিক হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি এবং লাশ উদ্ধারের ঘটনাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে উপস্থিত সবাই এসব অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।