কর্ণফুলীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

কর্ণফুলীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিকলবাহা গ্রামের পুলিশ বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলী থানার মাস্টারহাট এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশিক জানান, টানা বৃষ্টির কারণে রাস্তার পাশের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় পথচারী দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।