তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

সংগৃহীত

রাজধানীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, জনাব আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ, আব্দুল কাইয়ুম খান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্য, ফলাফল এবং জাতি গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জনের পাশাপাশি কোরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি নবীন অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করা হয়, যেখানে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।