শেরপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আহত ৩

শেরপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আহত ৩

প্রতিকি ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকালে আদালতে পাঠিয়েছে ঝিনাইগাতি থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি সুত্র জানিয়েছে আহতরা হলো উপজেলার মোল্লা পাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান।

এ ঘটনায় গ্রেফতারকুতরা হলো বালিয়া চন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান ও হিরা মিয়ার ছেলে রাতুলকে।  

বুধবার সন্ধ্যার আগে মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই দুই অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেফতার করে ও মামলা গ্রহণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাশের উপজেলা ম্রীবরদীতে ওই দুই কিশোর গ্রুপের মধ্যে প্রেমসংক্রান্ত বিরোধে হয়।

এই ঘটনায় জেরে গতকাল বিকেলে ঝিনাইগাতিতে উভয় পক্ষের মধ্যে মিমাংসার আলাপ চলছিল। এর মধ্যেই কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে রিয়াদ, বন্ধন ও ইমরান গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে হয়েছে। তাদের আজ আদালতে হাজির করা হবে