রাঙামাটির শহর এখন ডাম্পিং স্টেশন

রাঙামাটির শহর এখন ডাম্পিং স্টেশন

সংগৃহীত ছবি

রাঙামাটি শহরে এখন ডাম্পিং স্টেশন। সড়ক কিংবা পাড়া আর মহল্লা। সবখানে ময়লা আর আবর্জনা। বৃষ্টিপানিতে ময়লা ছড়িয়ে দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসি। অন্যদিকে গত দুই দিনের ময়লা আবর্জনার ট্টাক রেখে দেওয়া হয়েছে রাঙামাটি পৌরসভার সামনে। ট্টাকের ময়লার পচা দুর্গন্ধে সড়কে হাটতে পারছেনা পথচারিরা। এরপরও অভিযোগ স্বীকার করতে নারাজ পৌর কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধরার রাঙামাটি বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশনে শহরের নিয়মিত আবর্জনা সংগ্রহ করে পরিচ্ছন্ন কর্মীরা ট্টাক নিয়ে যায় ময়লা ফেলার জন্য। কিন্তু ওই এলাকার কিছু মানুষের বাধার মুখে ময়লার গাড়ি ফেরত আসে পৌরসভায়। এরপর থেকে রাঙামাটি শহরের ময়লা আর্বজনা সংগ্রহ বন্ধ করে দিয়েছে পরিচ্ছন্ন কর্মীরা। 

অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে পৌর মেয়র আকবর হোসেন দায়ীত্বরত থাকা কালিন রাঙামাটি শহরের প্রবেশমুখ বেতার কেন্দ্রের ডাম্পিং স্টেশনটা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌরসভার অর্থায়নে একটি জমিক্রয় করলেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘ বছর। তৎকালিন পৌর মেয়র ক্ষমতায় না থাকলেও নতুন পৌর প্রশাসক এ নিয়ে দৃর্শ্যমান কোন কার্যক্রমও করেনি। যার কারণে দীর্ঘদিনে দুর্গন্ধ সহ্য করতে নাপেরে ফুঁসে উঠেছে স্থানীয়রা। 

স্থানীয় মো. মুরশেদ বলেন, সড়কে বার্জনা সহ্য করা গেলেও বাসা বাড়ির আবর্জনা আসলে সহ্য করা যায়না। দুই দিন ধরে পরিচ্ছন্ন কর্মীরা ময়লা নিতে আসছে না। অন্যদিকে রাঙামাটি পৌরসভায় সেবা নিতে আসা নাগরিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে ময়লা ভর্তি ট্টাক থেকে বের হওয়া দুর্গন্ধে। এ ছাড়া ব শহরের বনরূপায় সড়কে সড়কে জমে আছে ময়লার স্তুপ। হাট-বাজারে জমে উছে ময়লা আবর্জনা। পঁচা গন্ধে বাজার পর্যন্ত করতে পারছেনা স্থানীয়রা।  

রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, স্থানীয়দের সাথে পৌরসভার কোন দ্বন্ধ নেই। ময়লা আবর্জনা ফেলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেটি আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। সমস্যা সমাধান হলে দ্রুত পরিচ্ছন্ন হবে রাঙামাটি শহর।

প্রসঙ্গত ২০০১ সাল থেকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ অর্থাৎ বেতার কেন্দ্রে সংলগ্নস্থানে পাহাড়ি খাদকে ডাম্পিং স্টেশন করে পৌরসভা। কিন্তু প্রধান সড়তের পাশে ডাম্পিং স্টেশন হওয়ার কারণে সহজে দুর্গন্ধ ছড়িয়ে পরে আশপাশে। তাই পথচারি ও পর্যটকদের দুর্গন্ধ থেকে মুক্তির জন্য দীর্ঘ বছর ধরে স্থানীয়রা এ ডাম্পিং স্টেশন সরি নিয়ে যাওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকের কাছে দাবি জানিয়ে আসছিল।