শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
সংগৃহীত ছবি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতির লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি সমন্বয় করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবীর এবং লিডার হাবিব মোহাম্মদ সামাদ।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নিনির্বাপন, অগ্নি প্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মেজর (অব.) সৈয়দ ফজলে হোসেন। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান করেন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল হক সিকদার।