জয়পুরহাট জেলা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আংশিক কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি পিয়াস আহমেদ পৃথিবী, সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন এবং সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।
কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।