আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন।

উদ্ধার করে দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান