ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে পেশোয়ার, একাদশে নাহিদ
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল নাহিদ রানাকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিলেও পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে উঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার অনুমতি পান তিনি। দ্বিতীয় দফায় দলে যোগ দেওয়া এই বাংলাদেশি পেসারকে ফাইনালের একাদশে রেখেছে পেশোয়ার।
ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের মুখোমুখি পেশোয়ার। শিরোপার লড়াইয়ে টস ভাগ্য সহায় হয়েছে পেশোয়ার অধিনায়ক বাবর আজমের। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পেশোয়ারের হয়ে এবারের আসরে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ। ফাইনালের আগে পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন এই পেসার। যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২।
পেশোয়ার জালমি-
বাবর আজম, কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, অ্যারন হার্ডি, ইফতিখার আহমেদ, ফারহান ইউসুফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ বাসিত এবং নাহিদ রানা।
হায়দরাবাদ কিংসম্যান-
মাজ সাদাকাত, মার্নাশ ল্যাবুশেন, সাইম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, কুশল পেরেরা, হাসান খান, ইরফান খান, হুনাইন শাহ, মোহাম্মদ আলী এবং আকিফ জাভেদ।